হেলিকপ্টার যেন হিট চেম্বার, গরমে কাবু তৃণমূল নেত্রীও

0
712
gorome kahil mamata
gorome kahil mamata
 আরও তাপপ্রবাহের পূর্বাভাসের মধ্যে মধ্যে গরম যে তাঁকে কাবু করেছে সেকথা কার্যত মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  গলসির সভায় মাইক হাতে শুরুতেই গরম নিয়ে অস্বস্তির কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন গরমটা খুব বেশি, লু লেগে যাচ্ছে। হেলিকপ্টারটাও হিট চেম্বারে পরিণত হয়েছে। শরীরের সব জলও শুকিয়ে যাচ্ছে। গরমের প্রসঙ্গ টেনে বিজেপিকে বিদায় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আর তো একমাস, টেনে দেবেন, কিন্তু বাংলা তো বটেই ভারত থেকে বিজেপিকে বিদায় দেবেন। বিজেপি কমিশনকে একযোগে আক্রমণ করে বলেছেন আগে মে মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভোট শেষ হয়ে যেত। এবার ৩ মাস ধরে ভোট হচ্ছে। এর পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তা না হলে জুন মাসের ৪ তারিখ পর্যন্ত কেউ নির্বাচনে টেনে নিয়ে যায়।