হোস পাইপ ফেটে ডুবল ট্রলার, উদ্ধার ১৮ মৎস্যজীবী

0
805
TROLLER DUBI UDDHAR 18 MATHSOJEEBI
TROLLER DUBI UDDHAR 18 MATHSOJEEBI
সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জলের হোস পাইপ ফেটে ডুবে গিয়েছে একটি ট্রলার। ডুবে যাওয়া ওই ট্রলার থেকে ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় মৎস্যজীবী সংগঠন সুত্রে খবর এফ. বি. রাজনারায়ণ নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে উপকূলে ফিরে আসছিল। কেঁদো দ্বীপের কাছাকাছি হঠাত্ই ট্রলারটির হোস পাইপ ফেটে গিয়ে নিচ থেকে জল ঢুকতে শুরু করে। জল ঢুকে ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে গিয়েছে। ওই সময় ডুবে যাওয়া ট্রলারের পাশেই থাকা এফ. বি. সপ্তর্ষি নারায়ণ নামক অন্য একটি ট্রলার ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। তবে ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সেটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মৎস্যজীবীরা সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ।