গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata হ্যারিকেন-বেতের ঝুড়ি কিনে বাড়ি ফিরলেন মমতা

    হ্যারিকেন-বেতের ঝুড়ি কিনে বাড়ি ফিরলেন মমতা

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাণিজ্য সম্মেলনের শেষে হস্তশিল্প মেলা ঘুরে হ্যারিকেন, বেতের ঝুড়ি কিনে বাড়ি নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বাণিজ্য সম্মেলনের পাশেই বাংলার বিভিন্ন শিল্পকর্ম নিয়ে হস্তশিল্পের মেলার আয়োজন করা হয়েছিল।

    সম্মেলনে শেষে সেখানে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘুরতে ঘুরতে বেতের বোনা ঝুড়ি, ইলেকট্রিকের একটি হ্যারিকেন পছন্দ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি হস্তশিল্পীদের উৎসাহ দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখান থেকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিংয়েও যান। ঘুরে দেখেন থ্রি ডি হল।

    যেখানে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন বিষয় সুন্দরবনের বাঘ থেকে জঙ্গলমহলের খেজুর গুড়, দিঘা থেকে দার্জিলিং, লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয় ঐতিহ্য।