১০-১৫ লাখ ঘুষ না দিলে চাকরি হয় না বাংলায় – শাহ

0
895
amit shah on chakri
amit shah on chakri
তৃণমূলের আমলে ১০, ১৫ লাখ ঘুষ না দিলে চাকরি হয় না। হাইকোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের জবাব দিয়েছেন অমিত শাহ।
করণদিঘির সভা থেকে মা-বোনেদের প্রশ্ন করেছেন ১০-১৫ লাখ না দিলে পরিবারের কারও কি চাকরি হবে না। যারা ১০-১৫ লাখ টাকা দিয়েছে তাদেরই চাকরি গিয়েছে।  এরপরেই তিনি বলেছেন সাধারণ মানুষের চাকরি হবে কি করে। তৃণমূলের শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে যদি ঘুষের ৫১ কোটি টাকা পাওয়া যায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। তারপরেও দুর্নীতিগ্রস্ত নেতাদের সাসপেন্ড করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে যোগ্যরা চাকরি পাবেন বলে দাবি করে অমিত শাহ বলেছেন দুর্নীতিমুক্ত বাংলা গড়বে বিজেপিই।