
নদিয়ার রানাঘাটের কামালপুরের অভিযান সংঘের ১১২ ফুটের দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়ার সমস্ত দায় নিয়ে গ্রামের সকল পুরুষ মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এটা তাদের কাছে লজ্জার, দূর্গা প্রতিমা শুয়ে রয়েছে মাটিতে।
মহালয়ার পর থেকে কাতারে কাতারে মানুষ এসে দেখেছেন, কিন্তু অদৃশ্য এক ভয়ের কারণে হয়তো একত্রিত প্রতিবাদ সংগঠিত হয়নি তবে এতে প্রত্যেক বাঙালি মর্মাহত। উল্লেখ্য, প্রশাসনের জটিলতার কারণেই নদিয়ার রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ-এর পুজো এবছরে সম্ভব হয়নি। এরপরই দেখা গিয়েছিল অসমাপ্ত মূর্তির মুখে কালো কাপড় বাঁধা। কামালপুরের ধানতলা এলাকায় যেখানে ১১২ ফুটের দুর্গা তৈরির কথা ছিল, পঞ্চমীর সন্ধ্যায় দেখা গিয়েছে আকাশছোঁয়া বাঁশের কাঠামো দাঁড়িয়ে রয়েছে।
পাশেই আছে অসমাপ্ত দুর্গা মূর্তি। সাদা-সোনালি রং করা সেই মূর্তির মাথায় একটি মুকুট। আর মূর্তির মুখের দিকটা সরু কালো কাপড় দিয়ে ঢাকা।
ছবি সৌজন্যে : নিজস্ব








