১১ অগস্ট দু’দফায় নিট-পিজি পরীক্ষা 

0
161
11th August NET PG exam in two rounds
11th August NET PG exam in two rounds

এবার একই দিনে দু’দফায় হবে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি। শুক্রবার দ্য ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস জানিয়েছে, ১১ অগস্ট দু’দফায় হবে নিট-পিজি পরীক্ষা। 

নিট-পিজি পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতামান অর্জন করতে হয়, সেটার কাট-অফ ডেট ১৫ অগস্ট।  প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে বোর্ড কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।তবে পরীক্ষার দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। জানা গিয়েছিল, ফাঁসের ঘটনা রুখতে নিট-পিজি পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে। সম্প্রতিই প্রশ্নপত্র ফাঁস রুখতে অ্যান্টি-সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।সূত্রের খবর, কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে। এর আগে ২৩ জুন নিট-পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু  কিন্তু আচমকাই পরীক্ষার ২৪ ঘণ্টা আগে তা স্থগিত করে দেওয়া হয়। তারপরেই জল্পনা শুরু হয়, প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২২ জুন রাত ১০ টা নাগাদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল যে পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। তা নিয়ে চরম উষ্মাপ্রকাশ করেছিলেন পরীক্ষার্থীরা।