গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ১৩ ঘণ্টা পর কুয়েত থেকে রওনা ভারতীয়দের 

    ১৩ ঘণ্টা পর কুয়েত থেকে রওনা ভারতীয়দের 

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স
    ১৩ ঘণ্টার দুর্ভোগ শেষে ম্যাঞ্চেস্টারের উদ্দেশে রওনা দিয়েছেন কুয়েত বিমানবন্দরে আটকে পড়া ভারতীয়েরা। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ গাল্ফ এয়ারের বিমান ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরের উদ্দেশে রওনা দিয়েছে।
    গোটা প্রক্রিয়াটি যাতে মসৃণ ভাবে হয়, তা নিশ্চিত করতে উদ্যোগী ভূমিকায় দেখা গিয়েছে কুয়েতের ভারতীয় দূতাবাসকে।রবিবার মুম্বই বিমানবন্দর থেকে ম্যাঞ্চেস্টারের উদ্দেশে রওনা দিয়েছিল গাল্ফ এয়ারলাইন্সের বিমানটি। বিমানে থাকা যাত্রীদের প্রায় প্রত্যেকেই ছিলেন ভারতীয়। তা ছাড়া আমেরিকা, ব্রিটেন-সহ অন্য কিছু দেশের যাত্রীরাও ছিলেন। যাত্রাপথে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অনেকের দাবি, বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। ফলে কুয়েত বিমানবন্দরে ওই বিমানটি জরুরি অবতরণ করে। তার পরই বিপদে পড়েন ওই বিমানে থাকা ভারতীয় যাত্রীরা। অভিযোগ, তাঁরা বৈষম্যের শিকার। ব্রিটেন, আমেরিকার যাত্রীদের সুযোগ-সুবিধা দেওয়া হলেও ভারতীয়দের বিমানবন্দরেই রেখে দেওয়া হয়। এমনকি তাঁদের পানীয় জলটুকুও দেওয়া হয়নি বলে অভিযোগ। শিশু এবং বয়স্কদের জন্য কম্বলও দেওয়া হয়নি। তবে ভারতীয় যাত্রীদের আটকে পড়ার খবর পেয়েই বিমানবন্দরে যান কুয়েতের ভারতীয় দূতাবাসের কয়েক জন আধিকারিক। তাঁরা যাত্রীদের জন্য খাবার এবং পানীয় জলের বন্দোবস্ত করেন।