
২০১১ থেকে ২০২৪, টানা ১৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতের কথা স্মরণ করে সোমবার এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এজন্য রাজবাসীকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন ১৩ বছর আগে এই ঐতিহাসিক দিনে তিনি প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করেছিলেন। বাংলাকে প্রগতি ও সমৃদ্ধির আরও উচ্চতায নিযে যাওযার জন্য আমৃত্যু প্রতিশ্রুতিবদ্ধ। মা মাটি মানুষ দিবসে বাংলার মানুষ রাজ্যের গণতন্ত্র বজায় রাখার জন্য যে ভূমিকা পালন করছে তার জন্য তিনি কৃতজ্ঞ।




