গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ১৩ ভোটকর্মীর মৃত্যু উত্তরপ্রদেশের মির্জাপুরে

    ১৩ ভোটকর্মীর মৃত্যু উত্তরপ্রদেশের মির্জাপুরে

    0
    331
    13 poll workers died in Uttar Pradeshs Mirzapur
    13 poll workers died in Uttar Pradeshs Mirzapur
     উত্তরপ্রদেশের মির্জাপুরে ১৩ ভোটকর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তাপপ্রবাহের জেরে মৃত্যু হয়েছে তাঁদের।
    ভোটের দায়িত্বে থাকার সময় ন’জন হোমগার্ড এবং চার আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এই ভোটকর্মীদের প্রত্যেকেরই উচ্চ রক্তচাপ এবং জ্বরের উপসর্গ ছিল বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু তাপপ্রবাহের জেরেই মৃত্যু হয়েছে কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তর ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমে পুড়ছে দিল্লি, উত্তরপ্রদেশ,পাঞ্জাব, হরিয়ানা। তাপমাত্রা কোথাও কোথাও ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছেছে। কানপুরে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.২ ডিগ্রি।শুক্রবার বিহার প্রশাসন জানিয়েছিল, তাপপ্রবাহের জেরে ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। তাঁদের মধ্যে ১০ জন ভোটকর্মী।