বকেয়া ডিএ-র দাবিতে কালীঘাট অভিযান পুলিশ আটকে দিতেই ১৩ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে ডিএ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের দাবি ১৩ মার্চের মধ্যে রাজ্য সরকারকে বৈঠকে বসতেই হবে। রাজ্য সরকার দাবি না মানলে ১৩ মার্চ রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে। কার্যত হুমকির সুরে বলেছেন এটা সেমিফাইনাল হয়েছে, ১৩ মার্চ ফাইনাল হবে। ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের কালীঘাট অভিযানের আগে ধর্মতলায় আটকে দেয় পুলিশ। একদিকে ব্যারিকেড আঁকড়ে পুলিশ, অন্যদিকে অবস্থানে অনড় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। মিছিল রুখতে লিন্ডসে স্ট্রিটেও ব্যারিকেড করেছে পুলিশ।
গ্রাম থেকে শহর
News & Much More
