
দেশের ১৪০ কোটি মানুষই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে লালকেল্লা থেকে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয়রা চাইছেন, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। শীঘ্রই সেখানের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারত চায় প্রতিবেশী দেশগুলো শান্তির পথে থাকুক। আগামীদিনে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শুভকামনা করেছেন তিনি। বাংলাদেশে যা কিছু হয়েছে, তা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা হওয়া স্বাভাবিক। আগামী দিনে বাংলাদেশের বিকাশযাত্রায় সর্বদা শুভচিন্তা করছে ভারত।
