
মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই এবার ১৪৪ বছর পর মহাকুম্ভের তথ্য সম্ভবত ঠিক নয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মহাকুম্ভ সম্পর্কে সঠিত তথ্য জানাতে বিশেষজ্ঞদের অনুরোধ করেছেন। তিনি বলেছেন গঙ্গাসাগর প্রতিবার হয়। কিন্তু মহাকুম্ভ ১২ বছর পর হয়। যেমন জগন্নাথদেবেরে পুরীর মন্দিরে যে নিমকাঠের ঠাকুর হয় তাদেরও অনেক নিয়মকানুন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি যতদূর জানেন ১২ বছর পর সেই নিমকাঠের মূর্তির পরিবর্তন করা হয়। মুখ্যমন্ত্রীর কথায় যাঁরা বলছেন ১৪৪ বছর পরে মহাকুম্ভ হচ্ছে সম্ভবত তাঁরা ঠিক নয়। মুখ্যমন্ত্রীর দাবি ২০১৪ তেও হয়েছে। তাই ১৪৪ বছর পর কুম্ভ হচ্ছে এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন পুণ্যস্নান যেটা হয় সংক্রান্তিতে নিয়ম মেনে। তাই ১৪৪ বছর পর আবার কুম্ভ হবে বা ১৪৪ বছর আগে এটা হয়েছে। এব্যাপারে তিনি অজ্ঞ। দিঘার জগন্নাথ ধামের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হিডকোকে তাঁর সরকার দায়িত্ব দিয়েছে। কিন্তু এব্যাপারে তিনি হাইপ তুলতে চান না। ক্ষমতার বাইরে গিয়ে প্রচার করতে চান না বলে ঘুরিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় গঙ্গাসাগর কিংবা দুর্গাপুজোর কার্নিভাল পর্যন্ত এরাজ্যের প্রশাসন সজাগ থাকে।
মঙ্গলবার দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেছেন। জানিয়েছেন ৩০ এপ্রিল অগ্যা তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন হবে। আগের দিন ২৯ এপ্রিল মন্দির চত্বরে যজ্ঞ শুরু হবে।
