১৪ দিনের এনআইএ হেফাজতে সওকত, ছেলেকে নোটিস

0
24

ভাঙড় বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত হয়েছে। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতারের পর শনিবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। সওকত মোল্লার তরফে আইনজীবী জামিনের আবেদন করলে পাল্টা কেন্দ্রীয় এজেন্সির তরফে সওয়ালে বলা হয় সওকত মোল্লা প্রাক্তন বিধায়ক হলেও অত্যন্ত প্রভাবশালী।