১৫ অস্থায়ী শ্রমিককে কর্মচ্যুত, বিক্ষোভ দুর্গাপুর ইস্পাত হাসপাতালে

0
938
15 ASTHAYI SROMIK K KARMOCHUTO BIKKHOV DURGAPUR ISHPAT HOSPITAL A
15 ASTHAYI SROMIK K KARMOCHUTO BIKKHOV DURGAPUR ISHPAT HOSPITAL A
১৫ জন অস্থায়ী শ্রমিককে কর্মচ্যুত করার প্রতিবাদে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। জানা গিয়েছে, ওই হাসপাতালের ১৫ জন অস্থায়ী কর্মীকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে।
বাকি অস্থায়ী কর্মীদের চাপ দিয়ে অতিরিক্ত কাজ করানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আংশিক কাজ বন্ধ রেখে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত হাসপাতালের ঠিকা সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন অস্থায়ী কর্মীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে কাজ করে আসা কর্মীকে আচমকা বসিয়ে দিয়েছে ঠিকাদার। হুমকি দিয়ে তাঁদের দিয়ে অতিরিক্ত কাজও করানো হচ্ছে। ১৫ জনকে কাজে ফেরানো না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।