গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ১৫ শহরে হামলার চেষ্টা, পাল্টা পাকিস্তানের রেডার ধ্বংস ভারতের 

    ১৫ শহরে হামলার চেষ্টা, পাল্টা পাকিস্তানের রেডার ধ্বংস ভারতের 

    0
    151
    ছবি সৌজন্যে : এক্স
    মঙ্গলবার গভীর রাতে স্ট্রাইকের পর ফের বুধবার পাকিস্তানে হানা দিয়েছে ভারত। পাকিস্তানের এয়ার ডিফেন্স রাডার-কে নিশানা করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী।
    কেন্দ্র জানিয়েছে, ভারতের ১৫টি শহরকে নিশানা করছিল পাকিস্তান। বুধবার রাতে তাদের সেই হামলার চেষ্টা ব্য়র্থ হয়। এর পরই পাকিস্তানের রেডার ধ্বংস করতে তৎপর হয় ভারত। এক্ষেত্রে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত। সরকারি জানিয়েছে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের কয়েকটি জায়গায় সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে শ্রীনগর, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাও তার জবাব দিয়েছে। তাতে লাহৌর-সহ পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। এ কাজে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড সিস্টেম ব্যবহার করেছে ভারত।দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। এর পরই বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানের একাধিক জায়গায় তাদের রেডার সিস্টেমকে নিশানা করে। পাকিস্তান যতটা তীব্রতা নিয়ে এগিয়েছিল, একই তীব্রতায় পাকিস্তানে আঘাত হানে ভারত। আর তাতে লাহৌরের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেওয়া গিয়েছে। কেন্দ্র জানিয়েছে, বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখায় মুহুর্মুহু গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান।
    কুপওয়ারা, বরামুল্লা, উরি, পুঞ্জ, মেন্ধ, রাজৌরি সেক্টরে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে তাতে। প্রাণ হারিয়েছেন ১৬ জন নিরীহ ভারতীয়। প্রাণ হারিয়েছেন তিন মহিলা, পাঁচ শিশু।