
রানি রাসমণিতে পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স।দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
জরুরি ভিত্তিতে বেঞ্চ বসানোর জন্য আবেদন জানানো হয়েছে। সেই আর্জি মঞ্জুরও করেছেন প্রধান বিচারপতি। জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স-এর আবেদনের ভিত্তিতে মঙ্গলবারই বসছে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি রবিকিশন কপূরের বেঞ্চে দুপুর ২টো নাগাদ মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দ্রোহের কার্নিভাল থেকে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সেই আশঙ্কা থেকেই রানি রাসমণি রোড এবং আশপাশের রাস্তায় জমায়েত রুখতে ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ।








