১৬ মাসে সর্বোচ্চ পাইকারি মূল্যস্ফীতি বৃদ্ধি

0
242
Wholesale inflation rises to highest in 16 months
Wholesale inflation rises to highest in 16 months
গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে দেশের পাইকারি মূল্যস্ফীতি। জুন মাসে পাইকারি জিনিসপত্রের দাম ৩.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে খাদ্যমূল্য বৃদ্ধি ঘটেছে ৮.৭ শতাংশ এবং উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ হয়ে ১.৪৩ শতাংশ হয়েছে।
 সোমবার কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, খাদ্যসামগ্রী, উৎপাদিত খাদ্যপণ্য, অপরিশোধিত তেল ও গ্যাস, খনিজ তেল ও অন্যান্য জিনিসের দামের বৃদ্ধির কারণেই এর প্রভাব পড়েছে। পাইকারি বাজারে খাদ্যসামগ্রীতে জুনে মূল্যবৃদ্ধি ঘটেছে ১০.৮৭ শতাংশ। মে মাসে তা ছিল ৯.৮২ শতাংশ।সবজির বাজারে জুনে বৃদ্ধি পেয়েছে ৩৮.৭৬ শতাংশ। মে-তে তা ছিল ৩২.৪২ শতাংশ। পাইকারি বাজারে পেঁয়াজ অগ্নিমূল্য হয়েছে। প্রায় ৯৩.৩৫, আলু ৬৬.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে জুনে। অন্যান্য মশলার দাম বেড়েছে ২১.৬৪ শতাংশ।