১৭ পুরসভায় বেআইনি নিয়োগ প্রায় ২ হাজার, চার্জশিট সিবিআইয়ের

0
213
17 puro sobha a beaini niyog pray 2000 chargesheet CBI er
17 puro sobha a beaini niyog pray 2000 chargesheet CBI er
২০১৪-র পর ১৭ পুরসভায় প্রায় ২ হাজার জনকে বেআইনিভাবে নিয়োগ হয়েছে। সিবিআই চার্জশিটে এমনটাই উল্লেখ করা হয়েছে।
বেআইনিভাবে সবথেকে বেশি চাকরি হয়েছে দমদম পুরসভায়। এরপর কামারহাটি, বরানগর এমনকি টিটাগড়েও বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। তবে পানিহাটি এবং টাকি পুরসভাকে ক্লিনচিট দিয়েছে সিবিআই। সিবিআই স্ক্যানারে রয়েছে বিভিন্ন পুরসভায় ১ হাজার ৮৫০ জনের চাকরি। দক্ষিণ দমদম পুরসভায় ৩২৯, কামারহাটিতে ৩০৩, বরানগরে ২৭৬, টিটাগড়ে ২২১ জনের নিয়োগ রয়েছে বেআইনিভাবে। এমনটাই দাবি করা হয়েছে সিবিআই চার্জশিটে। এছাড়াও কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভাতেও বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ এবং বীরনগর পুরসভায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগের তদন্ত করছে সিবিআই। প্রথম চার্জশিটে অয়ন শীল এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুগোপালের নাম ছিল। করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় একইদিনে বিজ্ঞপ্তি প্রকাশ করে ২৯ জনকে চাকরি দেওয়ার অভিযোগ