১৯-র সাফল্যকেও ছাপিয়ে যাবে, প্রত্যয়ী  মোদী

0
186
19 ser safollokeo chapiye jabe protyayi Modi
19 ser safollokeo chapiye jabe protyayi Modi

বাংলায়  এবার অন্যরকম পরিস্থিতি, ২০১৯ সাফল্যকেও ছাপিয়ে  যাবে। ভাটপাড়া, চুঁচুড়ার সভা থেকে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মানুষের উৎসাহ  সেই কথাই বলে দিচ্ছে। তিনি বলেছেন দেশে বিজেপি ও এনডিএ এবার ৪০০ পার করবে। এটা এখন স্লোগান নয় , মানুষই সংকল্প নিয়েছে । তাঁর কোথায়  পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য বাংলা। স্বাধীনতার পর থেকে ৫০ বছর কংগ্রেস দেশ শাসন করলেও পূর্ব ভারত বঞ্চিত থেকে গেছে। আগামী ৫ বছরে পূর্ব ভারতে উন্নয়নের  গতি আরও বাড়বে। ২০১৯-র লোকসভা ভোটে বাংলা থেকে ১৮ আসনে জয়  পেয়েছিলো  বিজেপি। কিন্তু এবার পরিস্থিতি পাল্টে গেছে। আরও বেশি আসন পাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।