২০১৩ থেকে যুবসমাজকে বিভ্রান্ত করছেন মমতা: শুভেন্দু

0
113

২০১৩ সালের বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র যুব উৎসাহ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। বাজেটে বাংলার যুব সাথী প্রকল্পের ঘোষণা পরেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর আরও দাবি ওই বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব উৎসাহ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। নেতাজি ইন্ডোরের সেদিনের ভিডিও দেখিয়ে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের দেড় হাজার টাকা দেওয়ার ঘোষণা হয়েছিল। কিন্তু তখন অষ্টম শ্রেণি উত্তীর্ণদের জন্য এই প্রকল্প ঘোষিত হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতার আরও দাবি ২০১৪-১৫-র হাজেটে রাজ্য সরকারের তরফেও যুবশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল।