গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ২০১৯-র ফলের দিকেই তৃণমূল

    ২০১৯-র ফলের দিকেই তৃণমূল

    0
    163
    2019 ER FOLER DIKE E TMC
    2019 ER FOLER DIKE E TMC

    সমস্ত বুথ ফেরত সমীক্ষা কার্যত ভুল প্রমাণ করে রাজ্যে শক্তি অক্ষুণ্ণ রেখেছে  তৃণমূল । ভোট গণনার শুরুতে যে প্রবণতা তাতে রাজ্যের ৪২ আসনের দুই তৃতীয়াংশ দখল রাখতে যাচ্ছে  তৃণমূল।

    তুলনায় প্রধান বিরোধী দল বিজেপির আসন ২০১৯-র তুলনায় একটু হলেও কমতে পারে। অন্যদিকে কংগ্রেস এবারের ভোটে অল্প একটি বা দুটি আসনে জিতলেও এখনও পর্যন্ত বামেদের তরফে কোনও ভাল খবর নেই। সকাল থেকেই ভোটগণনার প্রবণতাতে স্পষ্ট কার্যত ২০১৯-র ফলের পুনরাবৃত্তি হতে চলেছে পশ্চিমবঙ্গে। দিনের শুরুতেই গণনায় অনিয়মের অভিযোগ এনে ডায়মণ্ডহারবার গণনাকেন্দ্রের সামনে ধর্নায় বসেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। অন্যদিকে হুগলিতে যখন কল্যাণ ব্যানার্জি এগিয়ে তখন পাশের কেন্দ্রে পিছিয়ে অভিনেত্রী রচনা ব্যানার্জি। দার্জিলিংয়ে পরপর না জেতা রেকর্ড ভাঙতে যাচ্ছেন বিজেপির রাজু বিস্ত। প্রবণতায় স্পষ্ট বহরমপুরে অধীর চৌধুরি খুব সামান্য ভোটে হলেও এগিয়ে ডায়মণ্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এগিয়ে পিছিয়ে বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাশের কেন্দ্র রায়গঞ্জে এগিয়ে বিজেপির প্রার্থী। সেখানে পিছিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। উত্তরবঙ্গে বিজেপির রমরমা অব্যাহত, দক্ষিণবঙ্গে এসে যা ধাক্কা খাচ্ছে।