২১ জুলাইয়ের পোস্টার-ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই থাকবে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি থাকবে না। এমনটা জানিয়েছেন ফিরহাদ হাকিম। ২১ জুলাইয়ের আন্দোলনে তিনি ছিলেন না। তাই তাঁর ছবি ব্যবহারের প্রয়োজন নেই। দলকে সেকথা নিজেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ডেকেছিল তৃণমূল। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় অফিসে বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোেস্টর দেওয়া হয়েছে তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More





