২১-র মঞ্চে নতুন মুখকে সামনে আনল তৃণমূল

0
276
21 ER MONCHE NATUN MUKH K SAMNE ANLO TMC
21 ER MONCHE NATUN MUKH K SAMNE ANLO TMC
ভোটে জিতে আসার পর ২১-র মঞ্চে নতুন মুখকে সামনে আনল তৃণমূল। সদ্য শেষ হওয়া উপনির্বাচনে বাগদা আসন জিতে সর্ব কনিষ্ঠ বিধায়ক হিসেবে বঙ্গ রাজনীতির চর্চায় এখন মধুপর্ণা ঠাকুর
এবারের একুশের মঞ্চে সেই মধুপর্ণাই ঝড় তুলেছেন তাঁর বক্তৃতায়। বিজেপিকে বিঁধে প্রশ্ন তুলেছেন ভোট এলেই বিজেপি নারী শক্তি নিয়ে কথা বলে। কিন্তু সে এবং তাঁর মা-দিদিকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন নারী শক্তির কথা বলা বিজেপি কোথায় ছিল। অলচিকি ভাষায় বক্তৃতায় ঝড় তুলেছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু। বক্তব্যের বেশিরভাগজুড়ে ছিল আদিবাসীদের অধিকার এবং কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। যাঁর হাত ধরে উত্তরের কোচবিহার এসেছে তৃণমূলের হাতে, তিনি ভূমিপুত্র সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। ৮ মিনিটের বক্তৃতার বেশিরভাগটাই জুড়ে ছিল উত্তরবঙ্গের রাজবংশী, আদিবাসীদের অধিকার নিয়ে।