সকালে ছিল ২ হাজার ২০৮, আর সন্ধে গড়াতেই তা কমে দাঁড়িয়েছে ৪৮০। নির্বাচন কমিশনের রিপোর্ট চাওয়ার পরেই সংখ্যা বদল হয়ে গিয়েছে। ডিইও-রা নতুন রিপোর্ট দিয়ে জানিয়েছেন, রাজ্যের ৪৮০টি বুথে গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত হননি। জেলাশাসকেরা হলেন ডিইও। তাঁদের তরফে যে তথ্য এসেছিল, তাতে দেখা গিয়েছিল, রাজ্যের ২ হাজার ২০৮টি বুথে কোনও গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত বা নিখোঁজ হননি, কোনও ভোটারের একাধিক জায়গায় নাম নেই।
গ্রাম থেকে শহর
News & Much More








