
২২৬ পর আবারও বিশ্বকাপ ফাইনালে ভারত।গত বছরের ১৫ নভেম্বর এক দিনের বিশ্বকাপে নিউজ়িল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে রোহিত শর্মারা। শনিবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। ১৩ বছর পর আবার একটি বিশ্বকাপ জেতার সুযোগ ভারতের সামনে।এবার টসে জিতেও পরে বল করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে গেল ইংল্যান্ডের। প্রথম দু’ওভারে রোহিত দু’টি চার মারার পর অধিনায়ক রোহিত শর্মা বেশ চাপ তৈরি করেছিলেন ইংল্যান্ডের বোলারদের উপর।কিন্তু চতুর্থ বলেই বিরাট কোহলি কতটা খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে।তিনে নামা ঋষভ পন্থকেও খারাপ ফর্ম তাড়া করেছে।চার নম্বরে সূর্যকুমার যাদব বরং ধীরেসুস্থে খেলার দিকে মন দিয়েছেন।অষ্টম ওভার শেষ হওয়ার পরেই ঝেঁপে বৃষ্টি নামে গায়ানায়। প্রায় আধঘণ্টা মতো বৃষ্টি চলার পর শুরু হয় ম্যাচ।মাঝের দিকে নেমে হার্দিক পান্ডিয়া চালিয়ে খেলছিলেন। শিবম দুবেকে একটু দেরিতেই নামানো হয়েছিল। সেই সিদ্ধান্ত যথার্থ ছিল তা বোঝা গেল হার্দিক পান্ডিয়া আউট হওয়ার। শেষ দিকে রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেলের সৌজন্যে ১৭১/৭ তোলে ভারত।জবাবে ইংল্যান্ড থেমে গিয়েছে ১০৩ রানে। ভারত ৬৮ রানে জিতে পৌঁছে গিয়েছে বিশ্বকাপ ফাইনালে।
