
২৫ জুন সংবিধান হত্যাদিবস হিসেবে পালন করবে কেন্দ্র। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন,১৯৭৫ সালে ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মানুষের উপর জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রের শ্বাসরোধ করেছিলেন।
জরুরি অবস্থা জারি করে একনায়ক তান্ত্রিক মানসিকতার নির্লজ্জতার প্রদর্শন করা হয়েছিল। ওই সময় কোনও দোষ ছাড়াই লক্ষ লক্ষ মানুষকে জেলবন্দি করা হয়েছিল। সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করা হয়েছিল। তাই ভারত সরকার প্রতিবছর ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। জরুরি অবস্থায় যারা অমানবিক অত্যাচার সহ্য করেছে তাঁদের ওইদিন শ্রদ্ধা জানানো হবে। উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত নাগরিক স্বাধীনতার ওপরে ব্যপক বিধিনিষেধ অরোপ করা হয়েছিল।








