২৫ বছরের রেকর্ড ভাঙল শ্রীনগরের গরম 

0
269
Srinagars heat broke the 25 year record
Srinagars heat broke the 25 year record
জুলাইয়ে ২৫ বছরের রেকর্ড ভেঙে কলকাতা-দিল্লিকে ছাপিয়ে গিয়েছে শ্রীনগরের গরম। জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। এই জুলাই মাসেই ১৯৯৯ সালে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই বছর সেই সীমারেখাও পার করে গিয়েছে। দিল্লিতে সেই সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ৩১, মুম্বইয়ে ৩২ এবং বেঙ্গালুরুতে ২৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া দফতর জানিয়েছে, কাশ্মীর উপত্যকাতেও তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। উপত্যকার কাজিগুন্দে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, কুপওয়ারাতে ৩৫ ডিগ্রি। গত কয়েক সপ্তাহ ধরেই জম্মু-কাশ্মীরে তাপমাত্রা বেড়েছে। উপত্যকার বহু জায়গায় জলসঙ্কটের মতো পরিস্থিতি দেখা দিয়েছে।ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের তরফে তাপপ্রবাহ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। শিক্ষা দফতর এই পরিস্থিতির জন্য ১০ দিনের গ্রাষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। ৮ জুলাই থেকে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি কিছুটা বদলাবে বলেও জানিয়েছেন আবহাওয়া দফতর। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।বৃষ্টির পাশাপাশি, হড়পা বান এবং ধসেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে।