
অমৃতা রাও বলিউডের মিষ্টি চেহারার অভিনেত্রী। দেখতে দেখতে ২৫ বছরে পা রাখলেন তিনি।
তবে, সত্যিকারের বয়স নয়, ক্যারিয়ারে ২৫ বছরে পা রাখলেন অভিনেত্রী।১৯৯৯ সালে একটি ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেছিলেন অভিনেত্রী অমৃতা রাও।সেখান থেকে বলিউড।এরপর কাজ করেছেন অনেক হিট সিনেমায়।ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৫ বছর কাজ করার আনন্দে কেক কেটে দিনটি উদযাপন করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অমৃতা,যেখানে দেখা যাচ্ছে তিনি একটি বিরাট বড় কেক কাটছেন।কেকের ওপর লেখা রয়েছে,২৫। সেখানে অমৃতা পরেছিলেন একটি সোনালি রঙের শাড়ি, সঙ্গে মানানসই জুয়েলারি। ন্যূনতম মেকআপেও বেশ লাস্যময়ী রুপে ধরা দিয়েছেন অভিনেত্রী।কেক কাটার ভিডিওটি পোস্ট করে অমৃতা লিখেছেন, ২৫ বছর, বিজ্ঞাপন থেকে জলি এলএলবি থ্রি পর্যন্ত।সফলতা সহজে আসে না। সফলতা অর্জন করতে নিজের আত্মার শক্তিকে কোনোদিন হারাবেন না।আমার সফলতার নিজস্ব ধারনা,দর্শকদের আশীর্বাদে এমন কিছু সিনেমা আমি উপহার দিয়েছি যা চিরকাল সকলের মনে থাকবে।অমৃতার এই পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুরাগী। সহকর্মী তারকারাও করেছেন মন্তব্য।অভিনেত্রী সুহানি কোহলি লিখেছেন,তুমি অসাধারণ অমৃতা,ইশক ভিশক এবং বিবাহ-তে তোমাকে দেখেছি অভিনয় করতে। এক কথায় তোমাকে দুর্দান্ত লাগে। ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল মন্তব্য করে লিখেছেন,অভিনন্দন।উল্লেখ্য ২০০২ সালে আপকে বারাস সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অমৃতা রাও।এরপর একে একে ম্যায় হু না, ইশক ভিশক, বিবাহ, পেয়ারে মোহন, হে বেবি, জলি এলএলবি থ্রি, লাইফ হো তো অ্যায়সা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তবে বিবাহ সিনেমায় সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন অমৃতা।
শাহিদ কাপুরের বিপরীতে অমৃতার অভিনয় আজও প্রশংসনীয়। এখনও দর্শকের হৃদয়ে চিরসবুজ হয়ে আছে সিনেমাটি।
