
নন্দীগ্রাম হয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে গেছে এবার ২০২৬-এ রাজ্য থেকেই তৃণমূলকে সাফ করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন আর ১২, ১৪ মাস ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুলিশকে দলদাস বলে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশও কিছু করতে পারবে না। লোকসভা ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, সৌমেন্দু অধিকারীকে জিতিয়েছেন।
পুলিশ বিডিও-র বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
ছবি সৌজন্যে : নিজস্ব
