‘২৬-র বিধানসভা ভোটে বিজেপি ৫০-র নিচে নামবে। চ্যালেঞ্জ ছুঁড়েছেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়।সাতগাছিয়ায় নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা আক্রমণ করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দাদা থেকে কাকু, জেঠু, দাদু হলেও পশ্চিমবঙ্গে কোনওদিন ক্ষমতায় আসতে পারবে না। তিনি আরও বলেছেন এরা এখন বলছে এরাজ্যে নাকি অপারেশন সিঁদুর করবে। শুভেন্দু অধিকারী যাওয়ার পর বিজেপি আর জিততে পারছে না। ২০২১-এ বিজেপির চাকা ৭৭-এ আটকে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন। আগামী ৫০ বছরেও তৃণমলকে কেউ সরাতে পারবে না। শেষে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী লড়ে দেখান।
গ্রাম থেকে শহর
News & Much More





