২৭২ কোম্পানি বাহিনী দিয়ে দ্বিতীয় দফা

0
230
272 company Election Commission er
272 company Election Commission er
শুক্রবার দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ থাকবে প্রায় ১৩ হাজার। দ্বিতীয় দফায় তিন কেন্দ্র বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জে  নির্বাচন।
প্রথম দফার মত বিক্ষিপ্ত অশান্তি এড়াতে দ্বিতীয় দফায় আরও কড়া নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী দার্জিলিংয়ের ৭৩৯ স্পর্শকাতর বুথ রয়েছে। তারমধ্যে ৮৮ কোম্পানি ব্যবহার করা হচ্ছে। রায়গঞ্জ ২১০টি স্পর্শকাতর বুথ রয়েছে। সেখানে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। বালুরঘাটে ১৯২ টি স্পর্শকাতর বুথ রয়েছে। যেখানে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতাযেন হচ্ছে। শুধুমাত্র রায়গঞ্জে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সেখানে ইভিএমে ২টি করে ব্যালট ইউনিটের ব্যবস্থা থাকছে। এদিকে দার্জিলিংয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এবং ভোট কর্মীরা ইভিএম নিয়ে পৌঁছতে শুরু করেছেন।