২ অক্টোবর বিহারে পিকের রাজনৈতিক দল

0
209
On October 2 Peeks political party in Bihar
On October 2 Peeks political party in Bihar

ভোটকুশলীর দায়িত্ব ছেড়ে দল গঠন করে পাকাপাকি ভাবে রাজনীতিতে নামতে প্রশান্ত কিশোর,বিহার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করছেন।

মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে জন সুরজ পার্টি’র রাজনৈতিক যাত্রা।নিজের রাজনৈতিক দলের সূচনা প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেছেন, আগামী বছর বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী দেবে তাঁর দল।শুধু তাই নয় পিকে জানিয়েছেন , নির্বাচনকে মাথায় রেখে ২১ জন নেতাকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে।যারা দলের এই সব প্রক্রিয়াগুলি দেখবে।একইসঙ্গে বিধানসভা নির্বাচনে দলের যাবতীয় পরিকল্পনাও যে জন সুরজ সেরে ফেলেছে,সে আভাসও দিয়েছেন ভোটকুশলী পিকে। তিনি বলেছেন,আসন্ন নির্বাচনে আরজেডি ও কংগ্রেসের মহাজোট এবং এনডিএ-র বিরুদ্ধে লড়াই করবে তাঁর দল।আর সেই লক্ষ্যে বিহার নির্বাচনে ৭৫ আসনে দেওয়া হবে মুসলিম প্রার্থী।রাজনৈতিক মহলের দাবি, নিজে ব্রাহ্মণ সম্প্রদায়ের হলেও আসন্ন নির্বাচনে মুসলিম ও দলিত ভোটকে টার্গেট করে নির্বাচনী লড়াইয়ে নামবে,জন সুরজ পার্টি। এর আগে একাধিক জনসভাতেই একথা শোনা গিয়েছে পিকের গলায়।তাঁকে বলতে শোনা গিয়েছে, বিহারে সেভাবে কোনও মুসলিম নেতা নেই।এই সম্প্রদায়ের মানুষ ভয়ে ভয়ে ভোট দেন।মুসলিম ও দলিতদের পাশে দাঁড়িয়েই নিজের রাজনৈতিক যাত্রা শুরু করার বার্তা দিয়েছেন পিকে। বলা হচ্ছে,বিহার রাজনীতিতে এবার জন সুরজের পদার্পণে স্বাভাবিকভাবেই চাপে আরজেডি ও জেডিইউ। কারণ এই দুই দলেরই মূল চাবিকাঠি দলিত ও মুসলিম ভোট।