
২ কোটি টাকার কোকেন-সহ রকুল প্রীত সিংয়ের ভাই অমন প্রীত সিংকে গ্রেফতার করেছে হায়দারাবাদ পুলিশ।রবিবার রাতেই অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের মঙ্গল উৎসব অনুষ্ঠানে দেখা গিয়েছিল রকুল প্রীত সিংকে।
সঙ্গে ছিলেন স্বামী জ্যাকি ভগনানি।এরপরেই সোমবার ভোর প্রায় ২ কোটি টাকার কোকেন-সহ ধরা পড়েন অমন প্রীত সিং। তাঁর সঙ্গে ছিলেন চার নাইজেরিয়ার নাগরিক। তেলঙ্গনার নার্কোটিকস ব্যুরো ও রাজেন্দ্র নগর পুলিশের যৌথ অভিযানে এই বিশাল অঙ্কের মাদক ধরা পড়ে। অমন প্রীত সিং নিজেও পেশাদার অভিনেতা। যদিও তেমন ভাবে দাগ কাটতে পারেননি এখনও।বিয়ের পর থেকেই রকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানি চর্চায় রয়েছেন। চলতি বছর ২১ ফেব্রুয়ারি দক্ষিণ গোয়ার সমুদ্রমুখী এক হোটেলে বিয়ে করেন তারকা জুটি। পঞ্জাবি রীতি মেনেই বিয়ে সারেন তাঁরা। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিপাড়ার অনেক তারকাই।
