২ জানুয়ারি থেকে এসআইআর বিরোধিতায় জেলায় অভিষেক

0
113

বছরের শুরু থেকেই এসআইআর নিয়ে রাস্তায় নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভোটের আগে জনসংযোগও করবেন তিনি। জানিয়েছেন এসআইআই নিয়ে তার তোলা বহু প্রশ্নের উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। এবার মানুষের কাছে সেকথা বলতে যাবেন তিনি। এসআইআর প্রক্রিয়ায় অসুবিধেয় পড়া মানুষের পাশে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ জানুয়ারি থেকে আগামী একমাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ জানুয়ারি বারুইপুর থেকে কর্মসূচি শুরু হবে। পরদিনই ৩ তারিখ আলিপুরদুয়ারে যাবেন। তিনি জানিয়েছেন আগামী একমাস রাস্তায় থাকবেন। ১৫ বছর তৃণমূল সরকার কি কাজ করেছে তা মানুষের কাছে তুলে ধরা হবে।