৩০ ঘণ্টা পর বেলডাঙা স্বাভাবিক

0
95

পরপর দুদিন অবরোধ-বিক্ষোভ, ভাঙচুরের ঘটনার ৩০ ঘণ্টার পর অ্যাকশন মোডে পুলিশ। লাঠিচার্জ করে জাতীয় সড়ক অবরোধমুক্ত করার পাশাপাশি রেল অবরোধও তুলে দিয়েছে পুলিশ। জাতীয় সড়কের ওপর বড়ুয়া মোড় থেকে রেললাইন, রুটমার্চ করেছে পুলিশ। শুক্রবারের পর শনিবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। জাতীয় সড়ক অবরোধ, পরপর গাড়িতে ভাঙচুর, সংবাদমাধ্যমের কর্মীদের মারধর। বিক্ষোভকারীদের তাণ্ডব শুরু হয় সকাল থেকেই।