৩০ সেপ্টেম্বরের আগে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন : শাহ

0
188
Assembly elections in Jammu and Kashmir before September 30  Shah
Assembly elections in Jammu and Kashmir before September 30 Shah

৩০ সেপ্টেম্বরের আগেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচন মিটলে জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফেরানোর প্রক্রিয়াও শুরু হবে। ইতিমধ্যে উপত্যকায় লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। শাহ জানিয়েছেন, লোকসভা ভোট শান্তিপূর্ণ ভাবে মিটেছে, যা থেকে প্রমাণিত হয়, মোদী সরকারের কাশ্মীর নীতি সফল। শাহ আরও বলেছেন, তিনি সংসদেও বলেছেন, কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়ে গেলে কেন্দ্র রাজ্যের মর্যাদা ফেরানোর প্রক্রিয়াও শুরু করে দেওয়া হবে। অনগ্রসর শ্রেণিগুলির সমীক্ষা, বিধানসভা এবং লোকসভা কেন্দ্রগুলিতে আসন পুনর্বিন্যাস সব আপাতত পরিকল্পনামাফিক চলছে। উল্লেখ্য, ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে।