
৩১ অক্টোবরের আশপাশেই প্রকাশিত হবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
তিনি জানিয়েছেন ৩৮ থেকে ৩৯ লাখ ওএমআর রয়েছে। ইতিমধ্যে ওএমআর দেখার কাজ চলছে। কেন্দ্রীয়ভাবে কলকাতায় দেখা হচ্ছে। ২৫ সেপ্টেম্বর নিজেরা বৈঠকে বসবেন সংসদের আধিকারিকরা। আরও কীভাবে নিজেদের কাজকে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। পর্ষদ সভাপতি আরও বলেছেন কোথাও কোথাও ছোট ছোট বিষয় পরিমার্জন করতে হবে। কোথায় কী কী রয়েছে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদের তরফে জানানো হয়েছে সেমিস্টার সিস্টেমে পরীক্ষার চাপ কম।
তাই অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও অনেকটা কমেছে। এবছর অনলাইন অ্যাটেনডেন্স সিস্টেম চালু হয়েছে। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৬ লাখেরও বেশি।




