গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ৩১ বছরেও ডেথ সার্টিফিকেট পায়নি ভাটপাড়ার কেশবের পরিবার

    ৩১ বছরেও ডেথ সার্টিফিকেট পায়নি ভাটপাড়ার কেশবের পরিবার

    0
    227
    31 BACHORE O DEATH CERTIFICATE PAN NI BHATPARAR KESHAB ER PORIBAR
    31 BACHORE O DEATH CERTIFICATE PAN NI BHATPARAR KESHAB ER PORIBAR
    মৃত্যুর ৩১ বছর বাদেও ডেথ সার্টিফিকেট মেলেনি কেশব বৈরাগীর পরিবার। প্রতিবছর ২১-র মঞ্চে ডাক পান ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের রথতলা পদ্মপুকুর রোডের বাসিন্দা কেশব বৈরাগীর পরিবার।
    নো আইডেনটিটি নো ভোট এই দাবিকে সামনে রেখে ১৯৯৩-র ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে সামিল হয়েছিলেন ভাটপাড়ার কেশব বৈরাগীও। পুলিশের গুলিতে সেদিন ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন কেশব বৈরাগীও। এই দিনটিতে প্রতিবছরই তৃণমূল নেতত্ব কেশব বৈরাগীর বাড়িতে গিয়ে তাঁর ছবিতে মালা দেন। এবারও ভাটপাড়া পুরসভার ডেপুটি চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, সিআইসি অমিত গুপ্তা, কাউন্সিলররা শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু কেশব বৈরাগীর পরিবারের অভিযোগ এতদিন হয়ে গেলেও এখনও কেশব বৈরাগীর ডেথ সার্টিফিকেটই মেলেনি। মৃতের স্ত্রী রিনা বৈরাগী বার্নিং ঘাটের নথি দিয়ে এতদিন সমস্ত কাজ চলেছে। খুব তাড়াতাড়ি ডেথ সার্টিফিকেট মিলবে বলে আশ্বাস দিয়ে গিয়েছেন পুরসভার  লোকজন।