৩২,৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ রাজ্যে

0
166
Recruitment of 32659 Anganwadi workers in the state
Recruitment of 32659 Anganwadi workers in the state
রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নেওয়া হবে ৩২ হাজার ৬৫৯ জন। বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
মন্ত্রী জানালেন, এর মধ্যে কর্মী ১২ হাজার ২৮ এবং সহায়িকা ২০ হাজার ৬৩১। মন্ত্রী জানান ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে। নিয়োগের পদ্ধতি খুব দ্রুত শুরু হবে। এর আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকার ন্যূনতম বয়স ছিল ১৮ থেকে ৪৫। বর্তমানে সেই বয়স কমিয়ে করা হয়েছে ১৮ থেকে ৩৫। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল দ্বাদশ শ্রেণি পাস এবং সহায়িকার ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস। বর্তমান বিজ্ঞাপনে এই বয়সসীমা করা হয়েছে ১৮ থেকে ৩৫।