
৬ দফায় ৩৩-র মধ্যেই ২৩ আসনে জয় পেয়ে গিয়েছে তৃণমূল। ডায়মণ্ডহারবারে এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের ডায়মণ্ডহারবার কেন্দ্রে বিজেপিকে চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি।
তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন গত ৬ পর্বে ৩৩ লোকসভা আসনে ভোট হয়েছে। এখনও ৯টি আসন বাকি রয়েছে। তাঁর দাবি তৃণমূল গত ৬ পর্বেই ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে। ৪ জুন তাঁর দাবি মিলিয়ে নিতে বলেছেন। সারদাদেবীকে অপমান নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাস আগে যে সারদাদেবীকে অপমান করেছিলেন তাঁর বাড়িতেই গিয়েছেন নরেন্দ্র মোদী। কলকাতার প্রধানমন্ত্রীর রোড শোকে এভাবেই আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন ২০১৯-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছিল, তারাই এখন স্বামী বিবেকানন্দ-র বাড়ি যাচ্ছেন।
