৩৫০-র বেশি আসন জিতবে ইন্ডিয়া জোট : কংগ্রেস 

0
239
India alliance will win more than 350 seats  Congress
India alliance will win more than 350 seats Congress
সংখ্যাগরিষ্ঠতার পর ৩৫০-এর বেশি আসন জেতার লক্ষ্যে অগ্রসর হচ্ছে ইন্ডিয়া জোট।এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। 
পঞ্চম দফার ভোটের পরে রাহুল গান্ধীর সুরেই কংগ্রেসের নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, দেশজুড়ে পরিবর্তনের ঝড় লক্ষ্য করা যাচ্ছে। যে হাওয়ায় ভর করে ৩৫০ আসনপ্রাপ্তির দিকে এগোচ্ছে ইন্ডিয়া জোট। তাঁরকথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি ছাড়তে আর পনেরো দিন বাকি। বেলাগাম মূল্যবৃদ্ধি,বেকারত্ব আর সংবিধান পরিবর্তনের হুমকি বিজেপির হারের কারণ হতে যাচ্ছে। জয়রাম রমেশের ওই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতারা বলছেন, কার পক্ষে যে আসলে ঝড় রয়েছে তা ওই পনেরো দিন পরেই বুঝতে পারবেন ইন্ডিয়া জোটের নেতারা। দেশবাসী যে তাঁদের জোটকে প্রত্যাখ্যান করেছেন, তা ভোটের ফল প্রকাশ হলেই স্পষ্ট হয়ে যাবে।