
বাংলায় ৩৫ আসনের টার্গেট বেধে দিলেন অমিত শাহ। প্রথমে ইংরেজবাজার এবং পরে রায়গঞ্জের সভা থেকে অমিত শাহ বলেছেন বাংলায় জনগণ তৃণমূলকে নয় বিজেপিকেই ৩০- ৩৫ আসন পাইয়ে দেবে।
তিনি বলেছেন ২০১৯-এ বাংলা ১৮ আসন দিয়েছিল বিজেপিকে। তারপরেই নরেন্দ্র মোদী দেশকে রামমন্দির দিয়েছেন। এবার বাংলায় ৩৫ আসন পেলে দেশে ৪০০ পার হবে। অন্যদিকে অনুপ্রবেশকারী, দুর্নীতিমুক্ত হবে বাংলা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন নরেদ্র মোদী সারা দেশে গরিব মানুষের জন্য কাজ করছেন। ১২ কোটির বেশি শৌচালয় বানানো হয়েছে। ৪ কোটির বেশি মানুষ নিজের বাড়ি পেয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কেন্দ্রীয় প্রকল্প আসতে দেন না। রাজ্যে ৩০ আসন পেলে মমতাদিদির হিম্মত হবে না উন্নয়ন আটকানোর।








