৩৬৫ দিনই প্রাইম টাইমে বাংলা সিনেমা মাস্ট

0
103

বছরে ৩৬৫ দিনই প্রাইম টাইমে সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে চালাতে হবে অন্তত একটা বাংলা সিনেমা। এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশিকা জারি হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের জেরে বাংলা ছবির বাজারের আরও প্রসার হবে বলে মনে করা হচ্ছে। তথ্য ও সংস্কৃতি দফতরের ওই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে থাকা প্রত্যেকটি সিনেমা হল এবং প্রতিটি মাল্টিপ্লেক্সে সারাবছর প্রতিদিন বাধ্যতামূলকভাবে বাংলা সিনেমার শো বা স্ক্রিনিং করতে হবে।