গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ৩ আইএএস পড়ুয়াকে খুন করেছে আপ : বিজেপি  

    ৩ আইএএস পড়ুয়াকে খুন করেছে আপ : বিজেপি  

    0
    130
    AAP killed 3 IAS students BJP
    AAP killed 3 IAS students BJP
    দিল্লির আইএএস কোচিং সেন্টারের ৩ পড়ুয়ার মৃত্যুতে আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে, কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টিতে জলে ঢুকে ৩ আইএএস পড়ুয়ার ডুবে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ শুরু পড়ুয়ারা।
     শনিবার রাত থেকে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। রবিবার সকালেও প্ল্যাকার্ড হাতে ওই কোচিং সেন্টারের সামনে বসে থাকতে দেখা গিয়েছে তাদের। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে আপ বনাম বিজেপি তরজা শুরু হয়েছে। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজস্ব ও জল বোর্ড মন্ত্রী অতিশী মারলেনা এবং আপ সরকারের দুর্নীতির তদন্ত হওয়া উচিত। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কেন ড্রেন পরিষ্কার করেনি তা নিয়ে তদন্ত হওয়া উচিত। এদিকে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ দাবি করেছেন, দিল্লি সরকারের ভয়ঙ্কর অবহেলার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা। গত এক সপ্তাহ ধরে ড্রেন সাফ করার জন্য বিধায়ক দুর্গেশ পাঠককে অনুরোধ করেছিলেন ওই কোচিং সেন্টারের পড়ুয়ারা। তিনি পাত্তাই দেননি। অরিবন্দ কেজরিওয়াল, দুর্গেশ পাঠক, অতিশী মারলেনা এই ঘটনার জন্য দায়ী।বিজেপির মুখপাত্র শেহজাদ পুনওয়ালাও এই ঘটনাকে আপ দ্বারা সংঘটিত খুন বলে অভিযোগ করেছেন।