৩ কোটিরও বেশি ভোটারের ম্যাপিং-ম্যাচিং হচ্ছে না, বিস্ফোরক জগন্নাথ

0
148
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

৩ কোটিরও বেশি ভোটারের ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। এসআইআর নিয়ে তৎপরতার মধ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়।

তাঁর দাবি সাড়ে ৩ থেকে ৪ কোটি ভোটার যাদের নথি দেখাতে হবে। কিন্তু তাদের পরিবারের কোনও চিহ্নই নেই। হঠাৎ করেই ২০০২ থেকে ২০২৫-র মধ্যে তাঁদের নাম ভোটার তালিকায় উঠেছে। এদের একটা সিংহভাগ মানুষের নাম এসআইআরে বাদ যাবে বলে দাবি করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

ভোটের আগে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ বলেছেন বিজেপি সিএএ ক্যাম্প করার কে। মানুষকে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করে ভেদাভেদের চেষ্টা করছে।