৩ ফৌজদারি আইন প্রত্যাহারের দাবিতে মোদীকে চিঠি মমতার

0
140
MODI K CHITHI MAMAR R
MODI K CHITHI MAMAR R
তিন ফৌজদারি আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফৌজদারি দণ্ডবিধি সংশোধন করে ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্র।
তার খসড়া চড়ান্ত হয়েছে। তবে এই আইন যাতে এখনই কার্যকর না হয় তার জন্যই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নতুন তিনিটি ফৌজদারি আইনে স্থগিতাদেশ চেয়েছে। গত বছর অক্টোবর মাসে বিতর্কিত তিন নতুন ফৌজদারি আইনের খসড়া পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই জানিয়েছিলেন প্রস্তাবিত আইনের ধারা নিয়ে আপত্তি তুলেছিলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল যে ভয়ানক কঠোর ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে ওই খসড়ায়, তা জনবিরোধী। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তিনটি আইনে স্থগিতাদেশ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর যে সময়ে তিনটি বিল পাস করানো হয়েছিল সংসদে সেই সময় উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভায় তুমুল হৈহট্টগোল হয়। দুই কক্ষ মিলিয়ে ১৪৬ জন সাংসদকে সেই সময় সাসপেন্ড করা হয়েছিল। সেই ঘটনাও প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।