গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk নয়া ফৌজদারি আইন : বিলি লাড্ডু, প্রতিবাদও   

    নয়া ফৌজদারি আইন : বিলি লাড্ডু, প্রতিবাদও   

    0
    202
    3 Criminal law protest in all courts including High Court
    3 Criminal law protest in all courts including High Court
    একদিকে নয়া ফৌজদারি আইন বয়কটের প্রতিবাদে যখন সোচ্চার আইনজীবীরা, ঠিক তখনই লাড্ডু বিলি করতে দেখা গিয়েছে বারুইপুর আদালতে।
    সোমবার থেকে দেশে কার্যকর হয়েছে নতুন ৩ আইন। আর এরপরই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর আদালতে বিজেপিপন্থী  আইনজীবীরা লাড্ডু বিলি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা-সহ নতুন তিন ফৌজদারি আইন চালু হওয়ার পর প্রতারণার অভিযোগে বাঁশদ্রোণি থানায় দায়ের হয়েছে এফআইআর। ৩১৮-৪ ধারায় ওই মামলাটি দায়ের করেছেন এক মহিলা। ওই মহিলার অভিযোগ, সরকারি ব্যাঙ্কের আধিকারিক সেজে ২ লক্ষ ৪০ হাজার টাকার প্রতারণা করেছেন এক ব্যক্তি। এদিকে তিন নয়া ফৌজদারি আইন চালুর প্রতিবাদে শুনানি প্রক্রিয়া বয়কট করেছেন কলকাতা হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীরা। ফলে মাসের প্রথম দিনেই তৃণমূলপন্থী আইনজীবীদের বয়কটের কারণে ব্যাহত হয়েছে হাইকোর্টের শুনানির কাজ।সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে একাধিক মামলা শুনানির জন্য ডাকা হলেও আইনজীবীদের এক পক্ষ এজলাসে হাজির হননি। এ ছাড়াও অনেক মামলায় আইনজীবীরা উপস্থিত না হওয়ায় শুনানি না করেই ফিরে যান হাইকোর্টের অনেক বিচারপতি। শুনানি না হওয়ায় বিভিন্ন জেলা থেকে আসা মামলাকারীরাও ফিরতে বাধ্য হন। এদিকে সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেন ডাউন করেছেন ডায়মন্ড হারবার ক্রিমিনাল ও সিভিল কোট বার আসোসিয়েশনের সদস্যরা। এদিকে নতুন আইনের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ বারুইপুর মহাকুমা আদালতে। আইনজীবী থেকে আরম্ভ করে মামলা কারিরাও এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ভারতীয় ন্যায় সংহিতা-সহ নতুন তিন ফৌজদারি আইন সোমবার থেকেই চালু হয়েছে সারা দেশে। নতুন আইনে কী কী অপরাধ এবং তার শাস্তি হিসাবে কী বলা হয়েছে, তা নিয়ে ধন্দে আছেন অনেকেই। নতুন তিন আইনের একাধিক আপত্তির দিক তুলে ধরেছে বিরোধী দলগুলিও।