
টালিগঞ্জের সমস্যা সমাধান নিয়ে কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।কিন্তু তারপরেও ৩ মাসে কোনও সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের।
ফেডারেশনের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। তিনি বলেছেন, বাইরের কাউকে দিয়ে কাজ করাতে বাধা দিচ্ছে ফেডারেশন। ফেডারেশনের অন্তর্ভুক্ত না হলে কাজ করতে দেওয়া হয় না। ইন্ডাস্ট্রির কোনও নিয়ম তৈরির আইনি অধিকার নেই ট্রেড ইউনিয়নের। ছোট ইউনিট নিয়ে কাজ করতে দেওয়া হয় না। প্রয়োজন ছাড়াই প্রচুর লোক নিয়ে কাজ করতে বাধ্য করা হয়। বস্তুত, টালিগঞ্জের কমিটিতে অভিনেতা প্রসেনজিৎ, দেব, গৌতম ঘোষ ও ২ মন্ত্রীকে নিযুক্ত করা হয়েছিল।
এখনও সমস্যার কোনও সমাধান হয়নি, দাবি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের। ফেডারেশনে যুক্ত না থাকলে কাউকে কাজ করতে দেওয়া হয় না, এমনই গুরুতর অভিযোগ তুলেছেন পরিচালকদের একাংশ।






