
৩ মাস ধরে মায়ের মৃতদেহ আগলে রাখার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। অসমের গুয়াহাটির জ্যোতিকুচির বাসিন্দা পূর্ণিমা দেবী তিনমাস আগে মারা গিয়েছেন ।
কিন্তু তাঁর ছেলে জয়দীপ দে মায়ের দেহ আগলে রেখেছিলেন ৩ মাস।
প্রতিবেশীরা গন্ধ পেয়ে ছেলেকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু বলতে চায়নি। এরপরেই সন্দেহের বশে পুলিশে খবর দেয় তাঁরা। পুলিশ এসে এক মহিলার কঙ্কাল উদ্ধার করেছে। জানা গিয়েছে , মাযে সঙ্গেই গুয়াহাটির জ্যোতিকুচির বাড়িতেই বসবাস করতেন জয়দীপ। ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অভিযোগ, মানসিকভাবে সুস্থ না থাকার জন্য অন্যদের আক্রমণও করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, তিন মাস আগে মৃত্যু হয়েছে মহিলার। কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে গিয়েছেন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরাও। গোটা ঘটনাটির তদন্ত করছে পুলিশ। ঘটনা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
