৪৫ লাখকে বাড়ি থেকে বঞ্চিত করেছে রাজ্য, পাল্টা বিজেপি

0
156
ছবি সৌজন্যে : নিজস্ব

আবাস যোজনায় যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, তখন রাজ্যের ৪৫ লাখ মানুষকে বঞ্চিত করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপি।

দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন ৫০ লাখ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে কেন ১০-১২ লাখ মানুষকে বেছে নেওয়া হল। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন ৫০ লাখ মানুষের বাড়িতে তো সরকারি আধিকারিকরাই সমীক্ষা চালিয়েছিলেন। কিন্তু টাকা দেওয়ার সময় কেন এত কম উপভোক্তাকে বেছে নেওয়া হল। ৪০ লাখ মানুষের ওপর গাজর ঝুলিয়ে রাখা হয়েছে ২০২৬-এ ভোট দিলে তবেই বাড়ির টাকা পাবে। জগন্নাথ চট্টোপাধ্যায় আরও বলেছেন এর থেকে তো সহজ ছিল যারা দুর্নীতি করেছেন তাদের ধরে জেলে ভরলে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ৪৫ লাখ মানুষ পেতেন।

কেন এত মানুষকে বঞ্চিত করা হল তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়।